বরমচালে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সাধারণ সম্পাদকের পদত্যাগ

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরমচাল ইউনিয়নের অধীনস্থ ৪ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান জুয়েল ব্যক্তিগত ও বিশেষ কারণ দেখিয়ে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

তিনি নিজেই বিষয়টি বরমচাল টুডে -কে নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বরমচাল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, "বিশেষ প্রয়োজনে আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম।"

এছাড়া তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করে সংশ্লিষ্ট পদ শূন্য ঘোষণা করার জন্য দলীয় কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli