ভাটেরায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে সিএনজির সংঘর্ষ
কুলাউড়া উপজেলার ভাটেরা বাজারের পার্শ্বে একটি রেলক্রসিংয়ে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা আহতের তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ভাটেরা বাজার এলাকার ভাটেরা গার্লস স্কুলের সামনের রেলক্রসিং অতিক্রম করার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের ফলে সিএনজিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
স্থানীয়দের মতে, রেলক্রসিংগুলোতে সতর্কতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

!doctype>