ঝুঁকি নাকি নিরাপদ? বরমচাল স্কুল ভবন পরিদর্শনে শাবিপ্রবি অধ্যাপক।

 

 

বরমচাল স্কুলের বর্তমান ভবনটি ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলে মতামত দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. জহির বিন আলম।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) স্কুল ম্যানেজমেন্ট কমিটির আহ্বানে সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সিলেট থেকে বরমচালে পৌঁছান। পরে বিদ্যালয় চত্বরে অবস্থিত কথিত ঝুঁকিপূর্ণ ভবনটি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে একটি লিখিত পরামর্শ প্রদান করেন।

অধ্যাপক মো. জহির বিন আলম জানান, পরিদর্শনকৃত ভবনটি ভূমিকম্পজনিত ঝুঁকির দিক থেকে বর্তমানে নিরাপদ রয়েছে। তবে ভবিষ্যৎ শিক্ষার্থী সংখ্যা ও অবকাঠামোগত চাহিদা বিবেচনায় বিদ্যালয়ে একটি নতুন বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার নিকট সুপারিশ জানাতে তিনি স্কুল ম্যানেজমেন্টকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিশেষ পরামর্শ দেন বলেও জানান।

এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
1 Comments
  • নামহীন
    নামহীন ১৬ ডিসেম্বর, ২০২৫ এ ৮:০৭ PM

    নতুন বিল্ডিং চাই🫶🫣

কমেন্ট করুন
comment url
Trulli