বরমচালের উত্তরভাগে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীনতায় ভোগান্তিতে অর্ধশতাধিক গ্রাহক।

 

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় অর্ধশতাধিক গ্রাহক বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গত ১১ ডিসেম্বর উত্তরভাগ এলাকার তিন তালগাছ সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি চুরি হয়। ঘটনার পর থেকে ওই এলাকার প্রায় ৫০টির বেশি পরিবার বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

সরেজমিনে ওই এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ না থাকায় পানির মোটর চালানো সম্ভব হচ্ছে না। ফলে তারা বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন, যা দৈনন্দিন জীবনযাপনকে আরও দুর্বিষহ করে তুলেছে। শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও গৃহস্থালি কাজকর্মে ব্যাপক সমস্যার মুখে পড়ছেন বলে জানান তারা।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা সংগ্রহের কথা জানানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এলাকার অনেক গ্রাহকই নির্ধারিত অর্থ দিতে অপারগ। ফলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এলাকাবাসী দ্রুত প্রশাসনিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় ট্রান্সফরমার স্থাপন ও বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন। 

পরবর্তী পোস্ট আগের পোস্ট
1 Comments
  • নামহীন
    নামহীন ১৭ ডিসেম্বর, ২০২৫ এ ১০:৩৯ AM

    😭😭😭😭😭

কমেন্ট করুন
comment url
Trulli