বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ফলাফল উন্নয়নে বিশেষ প্রতিযোগিতা ঘোষণা

 


বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষাগত ফলাফল উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে বরমচাল হাই স্কুলের ফলাফল কুলাউড়া উপজেলার সব হাই স্কুলের মধ্যে সেরা পাঁচে উন্নীত করতে করণীয় বিষয়ে প্রস্তাব আহ্বান করা হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে ভালো উত্তরদাতার জন্য ৩,০০০ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতার শর্ত অনুযায়ী, অংশগ্রহণকারীদের উত্তর হাতে লিখে বা টাইপ করে খামে ভরে জমা দিতে হবে এবং কোনো ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যাবে না।

প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. জহির বিন আলম।

উত্তর পাঠানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ ডিসেম্বর ২০২৫। অংশগ্রহণকারীদের উত্তর পাঠাতে হবে পাক্ষিক বরমচাল অফিস, হাজী জব্বার মার্কেট, ফুলেরতল বাজার, বরমচাল ঠিকানায়।

এ বিষয়ে যোগাযোগ করা যাবে পাক্ষিক বরমচালের প্রধান সম্পাদক মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যানের সঙ্গে। তাঁর মোবাইল নম্বর ০১৮৬৪-৬২৪৬৪৪ এবং ই-মেইল ঠিকানা islam.fasih@gmail.com।

আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের গঠনমূলক মতামত সংগ্রহ করে বরমচাল হাই স্কুলের সার্বিক শিক্ষার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli