বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরমচালে দেড় শতাধিক চারা রোপণ

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বরমচালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইয়ুথ এনভায়রনমেন্ট ফোরাম (YEF)। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির উদ্যোগে প্রায় দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, কর্মসূচির প্রথম ধাপে নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগুর উচ্চ বিদ্যালয়, ইছলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিংগুর যাত্রী ছাউনি এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এ সময় সদ্য গঠিত ইয়ুথ এনভায়রনমেন্ট ফোরাম (YEF)-এর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্থানে চারা রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সংগঠনের সদস্যরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় ধাপও শিগগিরই বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে আগামী পরশু বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিরাইমপুর মসজিদ এবং মহলাল মাদরাসা প্রাঙ্গণে আরও চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তরুণদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli