ভাটেরা রাবার বাগান নির্বাচনে বরমচালের বাদশা সাধারণ সম্পাদক, মারুফ সাংগঠনিক সম্পাদক

 

ভাটেরা রাবার বাগান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ চৌধুরী নির্বাচিত

কুলাউড়া উপজেলার ভাটেরা রাবার বাগান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বরমচালের বাদশা মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মারুফ আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ জুন) ভাটেরা রাবার বাগানে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেলের মোট ১৮ জন প্রার্থী নিজ নিজ প্রতীক নিয়ে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। শ্রমিক ও কর্মচারীদের প্রত্যক্ষ ভোটে প্রাথমিক ফলাফলে ৯ জন প্রার্থী নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে মো. কামাল উদ্দিন ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. পারুল মিয়া পান ৩৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে বরমচালের বাদশা মিয়া ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বরমচালের আব্দুল আহাদ ৪৬ ভোট পান। ফলে মাত্র দুই ভোটের ব্যবধানে বাদশা মিয়া বিজয়ী হন।

এছাড়া সহ-সভাপতি পদে মো. সাব উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে লায়েক মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মারুফ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক পদে আজাদ মিয়া, কোষাধ্যক্ষ পদে বিরাশ লাকড়া এবং কার্যকরী সদস্য পদে আলা উদ্দিন ও আকলিছ মিয়া নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচিত প্রতিনিধিরা শ্রমিক-কর্মচারীদের অধিকার সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli