বিলিং সফটওয়্যার উন্নয়ন কাজের জন্য চার দিন বন্ধ থাকবে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং কার্যক্রম
বিলিং সফটওয়্যার উন্নয়ন (ICBS) সংক্রান্ত কাজের কারণে কয়েক দিনের জন্য মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বিলিং কার্যক্রম ও বিদ্যুৎ বিল আদায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪টা থেকে ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা পর্যন্ত বিলিং সফটওয়্যার উন্নয়ন কাজ পরিচালিত হবে। এ সময়ের মধ্যে পবিসের সকল বিলিং কার্যক্রম এবং বিদ্যুৎ বিল আদায়ের কাজ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত সময়ে যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল পরিশোধের নির্ধারিত শেষ তারিখ থাকবে, তারা কোনো প্রকার বিলম্ব মাশুল ছাড়াই আগামী ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বিল পরিশোধের সুযোগ পাবেন।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে বিদ্যুৎ গ্রাহকদের নির্ধারিত সময়সীমা বিবেচনায় রেখে বিল পরিশোধের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের অবহিত করা হয়েছে।

!doctype>