বরমচালের কোদালি ব্রিজে বাস-সিএনজি সংঘর্ষ, খালে পড়ে ৩ শিক্ষার্থী আহত

 


কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কোদালি ব্রিজে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জসিম খান জানান, বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকার দক্ষিণ পাশে এবং ফুলেরতল বাজারের উত্তর দিকে অবস্থিত স্থানীয়ভাবে পরিচিত 'কোদালি ব্রিজ' দিয়ে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছিল স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান চিল্ড্রেন কেয়ার একাডেমির তিন শিক্ষার্থী। এ সময় ব্রিজের ওপর একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের প্রভাবে তিন শিক্ষার্থী ব্রিজের পাশ থেকে নিচে খালে পড়ে যায়। এতে একজন শিক্ষার্থী মাথায় আঘাত পান এবং অপর দুই শিক্ষার্থী মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হন এছাড়াও শরীরে বিভিন্ন জায়গায় চোট পান এবং রক্ত পড়তে থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বরমচাল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মকর্তা জসিম খান, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোদালি ব্রিজটি সরু হওয়ায় এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। ব্রিজের নিচে কাচ, রড ও লোহা সহ বিভিন্ন প্রানঘাতি জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা জননিরাপত্তার স্বার্থে ব্রিজটি প্রশস্তকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আহত শিক্ষার্থীদের পরিচয় এবং তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli