দুই কিডনি বিকল বরমচালের বিলিভের, ছেলেকে কিডনি দিতে প্রস্তুত মা, প্রয়োজন ৩৫ লাখ টাকা
পরিবার সূত্রে জানা যায়, বিলিভ সুচিয়াং তার মায়ের একমাত্র সন্তান। চিকিৎসার জন্য তার মা কিডনি দান করতে সম্মতি দিয়েছেন। তবে কিডনি প্রতিস্থাপন ও সংশ্লিষ্ট চিকিৎসা ব্যয় বাবদ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন, যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
বিলিভ সুচিয়াংয়ের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে তারা আর্থিকভাবে সংকটে পড়েছেন। এ অবস্থায় তার জীবন রক্ষায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী ব্যক্তিরা বিকাশ নম্বর ০১৭৭৬-২৪৪৪৪২ এবং ০১৮১০-৮৪৬২২২-এ আর্থিক সহায়তা পাঠাতে পারবেন। এছাড়া সোনালী ব্যাংক, বরমচাল ফুলেরতল বাজার শাখার ‘Believe Suchiang’ নামের হিসাব নম্বর ৫৮১৪৯০১০০৫৭১৬-এও সহায়তার অর্থ জমা দেওয়া যাবে।
পরিবারের সদস্যরা বলেন, প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা গেলে দ্রুত চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। এজন্য তারা সকলের কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

!doctype>