প্রেমিকের অন্যত্র বিয়ে, মানসিক ভাঙনের পর বরমচাল চা বাগানের গৃহবধূর মরদেহ উদ্ধার
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা বাগানের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ময়না গঞ্জু (৩৬) বড়লেখার পাথারিয়া চা বাগানের মিঠাইলাল গঞ্জুর মেয়ে এবং কুলাউড়ার বরমচাল চা বাগান এলাকার সুকিন্দর গঞ্জুর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় এক বছর আগে ময়না গঞ্জু স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এ সময় বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বুধবার সকালে স্বজনরা বাড়ির রান্নাঘরের তীরের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

!doctype>