বরমচালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, চিকিৎসাধীন অবস্থায় নিহত আকিলপুরের শুকা মিয়া
বরমচালে সড়ক দুর্ঘটনায় আহত চান মিয়া (শুকা মিয়া) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বড়ছড়া ব্রিজ সংলগ্ন নিশি ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান মিয়া (শুকা মিয়া)
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটেরা এলাকার মোটরসাইকেল আরোহী ও স্থানীয় ফুটবলার জারিফ দ্রুতগতিতে ব্রাম্মনবাজার থেকে ভাটেরা অভিমুখে যাচ্ছিলেন। এসময় বরমচালের আকিলপুর গ্রামের বাসিন্দা চান মিয়া (শুকা মিয়া) বাজার শেষে একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চান মিয়াকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর সরকারি হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


!doctype>