সামাজিক উদ্যোগে বরমচাল চা বাগানের মন্দিরে সৌর বিদ্যুৎ সংযোগ
বরমচাল চা বাগানের সার্বজনীন শিব মন্দিরে সৌর বিদ্যুৎ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে দীর্ঘদিনের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে মুক্তি পেয়ে মন্দিরটি এখন আলোকিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে বরমচাল চা বাগান এলাকার বাসিন্দা রামজিত দাশ মন্দিরটির বিদ্যুৎ সংকটের বিষয়টি তুলে ধরেন ও “বরমচাল টুডে” কে অবগত করেন, তথ্য পেয়ে বরমচাল টুডে সংবাদ প্রচার করে। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে গুরুত্ব পেলে বরমচাল চা বাগানের প্রবাসী একাংশ এগিয়ে আসেন।
তাদের আর্থিক সহযোগিতায় মন্দিরে একটি সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়। এর আওতায় মোট তিনটি সৌরচালিত লাইট স্থাপন করা হয়েছে, যা মন্দির প্রাঙ্গণে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করবে।
মন্দির পরিচালনা কমিটির তত্ত্বাবধানে সৌর বিদ্যুৎ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ মন্দিরে ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে এবং স্থানীয়দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।
এ উদ্যোগে প্রবাসীদের অংশগ্রহণ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

!doctype>