বরমচালের কুদালী ব্রীজে বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকিতে জনসাধারণ
বরমচাল ইউনিয়নের কুদালী ব্রীজ বর্তমানে স্থানীয়দের জন্য এক ভয়াবহ ঝুঁকির স্থানে পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিনই এখানে ছোট-বড় অন্তত ১ থেকে ২টি দুর্ঘটনা ঘটছে, যা জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রীজটির নিচে বিভিন্ন বিপজ্জনক বস্তু যেমন ভাঙা বোতল, বিদ্যুতের সুইচসহ অন্যান্য বর্জ্য পড়ে রয়েছে। এছাড়া ব্রীজের সরকারি গার্ড ওয়ালের একটি অংশ ভেঙে গেলেও সেখানে লোহার রড খাড়া অবস্থায় রয়ে গেছে, যা মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করছে। কোনো ব্যক্তি নিচে পড়ে গেলে গুরুতর আহত বা প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এই ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে ভাঙা গার্ড ওয়াল মেরামত, নিচে পড়ে থাকা বিপজ্জনক বর্জ্য অপসারণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

!doctype>