খাল খননে তৎপরতা: চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় নেতৃবৃন্দের কাছে তথ্য চাইলেন এমপি শওকতুল ইসলাম মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় চেয়ারম্যান ও মেম্বারদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আহ্বান জানিয়েছেন।

 

 মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় চেয়ারম্যান ও মেম্বারদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আহ্বান জানিয়েছেন।


তার পোস্টে তিনি সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, তাদের এলাকায় যেসব খাল খনন করা প্রয়োজন, সেগুলোর একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করে জমা দিতে। উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাল খননের এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।


স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।


এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli