বরমচালের সন্তান তরিক,টরন্টোতে জালালাবাদ এসোসিয়েশন নির্বাচনে আলোচনায়
বরমচালের কৃতি সন্তান তরিক, টরন্টোতে জালালাবাদ এসোসিয়েশন নির্বাচনে আলোচনায়
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডার নির্বাচন ২০২৬–২০২৯ সামনে রেখে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আলী চৌধুরী তরিক।
শিক্ষা ও রাজনীতিতে সক্রিয় ভূমিকার জন্য নিজ এলাকায় সুপরিচিত তরিক একসময় ভাটেরা কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক (লেকচারার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যা তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।
২০২৩ সালে তিনি পরিবারসহ কানাডায় পাড়ি জমান এবং বর্তমানে টরন্টোতে বসবাস করছেন। প্রবাসে এসেও তিনি কমিউনিটি কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি এবাদ–মইনুল–বাবুল পরিষদের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। তার প্রচারণার মূল স্লোগান ‘Unity, Progress, Commitment—পরিবর্তনের সময় এখনই’, যা সংগঠনে ঐক্য, উন্নয়ন ও অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।
মোহাম্মদ আলী চৌধুরী তারিক বলেন, সততা, নিষ্ঠা এবং কাজ করার প্রবল ইচ্ছাই তার মূল শক্তি। তিনি জালালাবাদ এসোসিয়েশনের কার্যক্রমে সরাসরি যুক্ত হয়ে অভিজ্ঞতা অর্জন করতে এবং ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করতে অবদান রাখতে চান।
আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। তার ভাষায়, “আপনাদের একটি ভোট যোগ্য নেতৃত্বের বিজয় নিশ্চিত করতে পারে।”
প্রবাসী সিলেটি কমিউনিটিতে এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে কুলাউড়া ও বরমচালবাসীর কাছে তারিকের প্রার্থিতা গর্বের বিষয় হয়ে উঠেছে।

!doctype>