বরমচাল অনলাইন প্রবাসী সোসাইটির আংশিক কমিটি ঘোষণা ও ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত
বরমচাল অনলাইন প্রবাসী সোসাইটি গ্রুপের উদ্যোগে ২০২৬–২০২৭ সালের আংশিক কমিটি ঘোষণা ও ঈদ পূর্ণমিলনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ১১টায় অনলাইনে আয়োজিত এই সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি গরীব, দুঃখী, অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সভায় প্রতিষ্ঠাতা সদস্য মোঃ উছমান আলী ও উপদেষ্টা আব্দুল গফুর বোরহান আংশিক কমিটির দ্বিতীয় মেয়াদের নাম ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মোঃ সেবু উদ্দীন, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইমরান খাঁন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ দুলাল আহমেদ মনোনীত হন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নজরুল ইসলাম এবং উপস্থাপনা করেন সংগঠনের সদস্য মোঃ সাবাজ আলী।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা মোঃ আব্দুল লতিফ, ইব্রাহিম আলী, মোঃ রাসেল উদ্দীন, রাজনুল আমিন ও আ. মতিন মিয়া এবং মোঃ সেলিম সাগর।
এছাড়াও প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ও বর্তমান দায়িত্বশীলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে প্রতিষ্ঠাতা সদস্য মোঃ উছমান আলী ও উপদেষ্টা আব্দুল গফুর বোরহানের যৌথ সভাপতিত্বে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

!doctype>