বরমচাল ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি বহিষ্কার

 

কুলাউড়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১নং বরমচাল ইউনিয়ন বিএনপির এক নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) কুলাউড়া উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১নং বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে অশালীন আচরণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেওয়ান খাকে দলীয় সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত ওই ব্যক্তির সঙ্গে দলীয় কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং ১নং বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকের নিকট প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli