বরমচাল মাধবপুরে নান্না পীর সাহেবের বাড়িতে খতমে বোখারী শরীফ আগামীকাল

 


বরমচাল ইউনিয়নের মাধবপুরে খতমে বোখারী শরীফ মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ ফাল্গুন ১৪৩২ বাংলা, শনিবার, ০৩ রমজান সকাল ৮টা থেকে অনুষ্ঠান শুরু হবে। মাহফিলটি বরমচাল মাধবপুরে নান্না পীর সাহেবের বাড়িতে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি ইছালে ছওয়াবের নিয়তে আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। মাহফিলে হযরত বড়পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী (রহঃ), হযরত খাজা মঈন উদ্দিন চিশতি (রহঃ), হযরত আহমদ ফারুক সিরহিন্দি মুজাদ্দিদে আলফে ছানি (রহঃ), হযরত খাজা বাহার উদ্দিন নক্সবন্দ (রহঃ), হযরত শাহ জালাল (রঃ), হযরত শাহপরান (র), হযরত বায়জিদ বোস্তামী (রহঃ), হযরত শাহপীর খানজান আলী (রহঃ), হযরত শাহ মখদুম (রহঃ), হযরত শাহ সুলতান কলকী (রহঃ), হযরত শাহ মালুম (রহঃ), হযরত ইয়াকুব (রহঃ), হযরত শাহ আমানত (রহঃ), হযরত শাহ মস্তফা (রহঃ), হযরত শাহ কালা (রহঃ), হযরত শাহ খাকী (রহঃ), ৩৬০ আউলিয়াগণসহ হযরত শাহ সুন্দর (রহঃ), হযরত শাহ আনবুলা (রহঃ), হযরত শাহ মঞ্জুর (রহঃ), হযরত কামাল (রহঃ), হযরত সৈয়দ আলী (রহঃ), হযরত শাহ ইসরাঈল (রহঃ), হযরত রহমত শাহ (রহঃ), হযরত খন্দকার (রহঃ), হযরত বন্দে আলী শাহ (রহঃ), হযরত শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব (রহঃ), হযরত আল্লামা বিশকুটি ছাহেব (রহঃ), হযরত খন্দকার ছালিক পীর (রহঃ), হযরত রমুজ আলী শাহ (রহঃ), হযরত শাহ মজিদ মামু (রহঃ), হযরত শাহ নিমাত্রা (রহঃ), হযরত শাহ রাখাল (রহঃ), হযরত শাহ শহর উল্লাহ (রহঃ), হযরত শাহ সুফি (রহঃ), হযরত তোরাব আলী শাহ (রহঃ), হযরত ফুলশাহ (রহঃ), হযরত মছরব শাহ (রহঃ), হযরত ছবিল শাহ (রহঃ), হযরত ছাতাপীর (রহঃ), হযরত নিলাম বাজারী ছাহেব (রহঃ), হযরত খাতাই পীর সাহেব (রহঃ), হযরত আব্দুর রহিম বড় হুজুর (রহঃ), হযরত আব্দুল্লাহ ছাহেব (রহঃ), হযরত কবির পীর সাহেব (রহঃ) সহ পীর, ওলী, আউলিয়া, গৌছ, কুতুব, আবদাল, মজজুব ও দরবেশগণের রূহের মাগফিরাত কামনা করা হবে।

অনুষ্ঠানসূচিতে খতমে কোরআন শরীফ, খতমে বোখারী শরীফ, খতমে খাজেগান শরীফ, মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অন্তর্ভুক্ত রয়েছে। আয়োজকরা জানান প্রতিবছরের ন্যায় এবারও, মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে ১৫০-এর অধিক মুফতি, মোহাদ্দিস, হাফিজ ও ক্বারী স্বশরীরে অংশগ্রহণ করবেন।

মাহফিল পরিচালনার দায়িত্ব পালন করবেন মাওলানা হাফিজ হোসাইন আহমদ, সভাপতি, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, সিলেট পূর্ব জেলা। আয়োজক হিসেবে রয়েছেন মোঃ আব্দুল রউফ (নান্না), মাধবপুর, বরমচাল।

আয়োজকরা জানান, খতম শরীফসমূহের সম্মিলিত দোয়া দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এবং এতে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli