বরমচাল দরিদ্র কল্যাণ সংগঠনের পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কার্যকারী কমিটি ঘোষণা

সামাজিক ও মানবিক কার্যক্রমে নিয়োজিত সংগঠন বরমচাল দরিদ্র কল্যাণ সংগঠন-এর পঞ্চম কাউন্সিল আজ বরমচালে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যকারী কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতি পদে মো: নাহিদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে শাহ্ শামীম এবং সাংগঠনিক সম্পাদক পদে আল-সিদরাত রাকিব মনোনীত হন। 

 কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম, আহমেদ রাদী চৌধুরী, বাপ্টু দাস, নাজিম উদ্দিন লিমন, ইসতিয়াক খান, নিতাই দাস, সুমন আহমেদ, বিল্লাল হোসেন, শাকিল আহমদ এবং সারোয়ার তালুকদার। 

 সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন তোফায়েল আহমেদ তানিম, সয়ফুল ইসলাম শাকিল, রোমান আহমেদ, রিফাত জামান অনিক, রুবায়েত ছামি, তৌফিক আহমদ, আহমদ সাদি, আল আমিন এবং তানভীর আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিকুর রহমান, আলী হাসান হাবিল, ছাব্বির চৌধুরী, আনহার আহমদ রাফি, ফারাবি আহমদ মাসুম, নাবিল আমিন চৌধুরী এবং মাহদী রহমান। 

 এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মুস্তাকিম আলী, সহ-কোষাধ্যক্ষ হিসেবে ছাব্বির আহমেদ, প্রচার সম্পাদক হিসেবে আবিদুর রহমান ছামি, সহ-প্রচার সম্পাদক হিসেবে আবদুল্লাহ তায়েফ রাহি, দপ্তর সম্পাদক হিসেবে তাহমিদ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক হিসেবে সাকিব আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আহমেদ রাফি, সহ-সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে জিহাদ আহমেদ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হিসেবে প্রিতম দাস, সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হিসেবে আহমেদ শাফি, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে সাইফুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে সদরুল আমিন সুন্না, উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে শাহরিয়ার দিপু এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে লিজু বেগম দায়িত্ব পালন করবেন। 

 কাউন্সিল শেষে সংগঠনের পক্ষ থেকে সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli