কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

 


আগামী ৭ই ফেব্রুয়ারি কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সমাবেশস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন।


পরিদর্শনকালে পুলিশ সুপার সমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।


মাঠ পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী এবং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম।


এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আমীর খন্দকার আব্দুস সোবহান, নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোঃ আলাউদ্দিন, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, বিশিষ্ট সাংবাদিক নেতা শাকিল রশিদ চৌধুরী প্রমুখ।


ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমীরে জামায়াতের এই আগমনকে ঘিরে কুলাউড়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli