শবে বরাতে করণীয় ও বর্জনীয় সমূহ
শবে বরাতে করণীয়:
এই রাতের আমলগুলোর মধ্যে রয়েছে:
নফল নামাজ পড়া ও কোরআন তেলাওয়াত করা। রাতভর আল্লাহর জিকির ও দীর্ঘ সেজদার মাধ্যমে আত্মিক শান্তি খোঁজা।
অভাবী ও দুস্থদের মাঝে দান-সদকা করা।
মৃত স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় কবরস্থানে যাওয়া, তাদের কবর জিয়ারত করা। এর মধ্যে দিয়ে আমাদের নিজেদের মৃত্যুর কথা স্মরণ করা।
শবে বরাতে বর্জনীয়:
শবে বরাতের পবিত্রতাকে ক্ষুণ্ন করে এমন অনেক প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, যা ইসলামের মূল চেতনার পরিপন্থি, এসব কাজ বর্জন করতে হবে।
শবে বরাতে আতশবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণ ইসলাম বহির্ভূত আচরণ। এটি ইবাদতকারীদের ইবাদতে বিঘ্ন ঘটায়, তাই এ কাজ করা যাবে না।
উৎসবের আমেজ দিতে গিয়ে মসজিদ বা ঘরবাড়িতে অতিরিক্ত আলোকসজ্জা করা যাবে না। কারণ এগুলো অপব্যয়, আর ইসলাম অপব্যয় পছন্দ করে না।
ইবাদত বাদ দিয়ে দলবেঁধে রাস্তায় অহেতুক ঘুরাঘুরি বা উচ্চস্বরে শব্দ করা যাবে না।
শবে বরাত মানেই হালুয়া-রুটির উৎসব নয়। এই প্রথাটি ঐতিহ্যের অংশ হলেও একে ধর্মীয় আবশ্যকতা মনে করা ভুল। মনে রাখতে হবে, এই রাত মূলত স্রষ্টার কাছে ক্ষমা চাওয়ার রাত, খাওয়ার রাত নয়।

!doctype>