মৌলভীবাজার–২ (কুলাউড়া): একটি আসন, বহু ইতিহাস






সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন—মৌলভীবাজার–২।এটি জাতীয় সংসদের ২৩৬ নং আসন।


চা বাগান, রেলপথ ও সীমান্তঘেঁষা অঞ্চল নিয়ে গঠিত এই আসনটি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিশেষ গুরুত্ব বহন করে আসছে।


১৯৮৪ সালে মৌলভীবাজার জেলা গঠনের পর

সৃষ্টি হয় মৌলভীবাজার–২ সংসদীয় আসন।

শুরুতে এই আসনের সঙ্গে কমলগঞ্জ উপজেলার কিছু অংশও অন্তর্ভুক্ত ছিল।


পরবর্তীকালে সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কমলগঞ্জ উপজেলার আদমপুর, আলীনগর, ইসলামপুর ও শামসেরনগর ইউনিয়নকে এই আসন থেকে বাদ দেওয়া হয়।


এর পর থেকেই মৌলভীবাজার–২ সম্পূর্ণভাবে কুলাউড়া উপজেলাকেন্দ্রিক একটি সংসদীয় আসন হিসেবে গড়ে ওঠে।


এই আসনের সর্বপ্রথম সংসদ সদস্য ছিলেন এ. এন. এম. ইউসুফ। তিনি ১৯৮৬ সালের নির্বাচনে

বাংলাদেশ মুসলিম লীগ থেকে নির্বাচিত হন। তার মধ্য দিয়েই শুরু হয় কুলাউড়ার জাতীয় সংসদে প্রতিনিধিত্বের পথচলা।


পরবর্তী সময়ে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন—

নওয়াব আলী আব্বাস খান, এম. এম. শাহীন, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, আব্দুল মতিন, এবং সর্বশেষ শফিউল আলম চৌধুরী নাদেল।


এই আসনের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশিবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কৃতিত্ব নওয়াব আলী আব্বাস খান ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর। দীর্ঘ সময় ধরে তারা এই অঞ্চলের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা রেখে এসেছেন।


বারবার ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে মৌলভীবাজার–২ প্রমাণ করেছে— এটি একটি রাজনৈতিকভাবে সচেতন ও সিদ্ধান্ত পরিবর্তনে সাহসী আসন।


বর্তমানে এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩০ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ১ লাখ ৫৭ হাজার এবং নারী ভোটার ১ লাখ ৪৫ হাজারের বেশি। ভোটার সংখ্যার দিক থেকেও এটি মৌলভীবাজার জেলার অন্যতম বড় আসন।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী।

তাদের মধ্যে রয়েছেন—

•বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

•জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলী।

•স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান।

•স্বতন্ত্র প্রার্থী মাও. ফজলুল হক খান সাহেদ।

•ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস।

•জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মালিক।

•বাসদ (মার্কসবাদী) দল মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম।

•স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী।


নির্বাচন ঘিরে কুলাউড়া জুড়ে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আর ভোটাররা অপেক্ষায়।


কে হবেন মৌলভীবাজার–২ (কুলাউড়া)-এর পরবর্তী প্রতিনিধি জানিয়ে দিন আপনার মতামত?

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli