পাহাড়ে গাছ কাটতে গিয়ে দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বরমচাল ইউনিয়নের একরামনগর গ্রামে পাহাড়ে গাছ কাটতে গিয়ে এক যুবক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জিসান। তিনি ওই গ্রামের বাসিন্দা মোখলিস মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, জিসান পাহাড়ে গাছ কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার পায়ের গোড়ালি ও মেরুদণ্ডের হাড় ভেঙে যায় বলে জানা গেছে।
আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয়। পরে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

!doctype>