কুলাউড়া উপজেলা এনসিপির আহবায়ক বরমচালের ফারুক উদ্দিন আহমদ
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুলাউড়া পৌর শহরের দখিন দাওয়া পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি কুলাউড়া উপজেলা আহবায়ক ফারুক উদ্দিন আহমদ এবং পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেল। প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস বলেন, যারা ‘চব্বিশ’-কে প্রাসঙ্গিক করবেন না এবং অবহেলা করবেন, তারাই দেশে আবার ফ্যাসিবাদ ডেকে আনবে। তিনি বলেন, জনগণের জীবন ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই সময়কে ধরে রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান নির্বাচনী প্রক্রিয়ায় এনসিপি ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। ‘হ্যাঁ ভোট’ মানে কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর ক্ষমতায় যাওয়া নয়; বরং এটি জনগণের অধিকার ও গণতান্ত্রিক চেতনার পক্ষে অবস্থান। ‘হ্যাঁ ভোট’ পরাজিত হলে তা দেশের জনগণ ও ‘চব্বিশ’-এর পরাজয় হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রীতম দাস বিগত সরকারের সময়ের মানবাধিকার পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, সে সময় বাকস্বাধীনতা সংকুচিত ছিল, গুম ও গ্রেপ্তারের ঘটনা ছিল নিত্যদিনের বিষয়। সেই পরিস্থিতি পেরিয়ে বর্তমান নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা ‘চব্বিশ’-এর অর্জন। তাই সব আলোচনায় এই প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার মজলিশে শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, এনসিপি মৌলভীবাজার জেলা আহবায়ক খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, জাতীয় ছাত্রশক্তি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক রাজ মুস্তাকিন, সদস্য সচিব ফয়ছল আহমদ শাহী, যুবশক্তির জেলা শাখার যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদার এবং সাংবাদিক মোক্তাদির হোসেনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি এনসিপির মৌলভীবাজার জেলা আহবায়ক মো. খালেদ হাসান ও সদস্য সচিব রুহুল আমিন স্বাক্ষরিত কমিটিতে ফারুক উদ্দিন আহমদকে আহবায়ক, অধ্যক্ষ শাহ আলম সরকারকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাহবুব জামান শিহাবকে সদস্য সচিব করে আগামী ছয় মাসের জন্য ৫৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক লুৎফুর হায়দার, ডা. মারুফ খান, শিক্ষিকা সাবিনা ইয়াছমিন, নিতু আক্তার, মোজাহিদুল ইসলাম, মাসুদ রানা পারভেজ, রায়হান উদ্দিন, সুরমান আহমদ, মেহেদী হাসান খালিক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব লিপি আক্তার, যুগ্ম সদস্য সচিব রিফাত সারজানা, তারিকুল ইসলাম, ইমন মিয়া, মোহাম্মদ রায়েল, সৈয়দ সিদ্দিকুর রহমান ইমরান, জাহিদুল ইসলাম রুমেল, হুসাইন আহমদ, ইব্রাহিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম, আশরাফ আলী চৌধুরী, তৌফিক ইসরাইল মাহদী, মিজানুর রহমান, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাহিদ হাসান জিসান, সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, আলী আকবর চৌধুরী, সাদ্দাম হোসেন, তৌহিদ জয়, হুসাইন আহমদ, রাসেল আহমদ, নাজমুল ইসলাম, আজহারুল ইসলাম চৌধুরী, সোহান আহমদ, জাহিদ মিয়া, মোজাহিদ আহমদ, তারিকুল ইসলাম, মেহেদী হাসান অয়েস, আতিকুর রহমান, সাহিদ খান, খায়রুল ইসলাম রুমেল, ইমন আহমেদ, আব্দুস সালাম, সাকিব আহমদ, রিপন আলী, রুহিন মিয়া, মো. নাসির, পাবেল মিয়া, ইমরান আলী, আনিসুর রহমান, নুরুল আমিন, আব্দুল মতিন শিমুল

!doctype>