মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৮ প্রার্থী, প্রতীক চূড়ান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ও তাদের নির্বাচনী প্রতীক প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী, এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীদের মধ্যে নওয়াব আলী আব্বাস নির্বাচন করছেন ফুটবল প্রতীক নিয়ে। শওকতুল ইসলাম শকু প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকে। ফজলুল হক খান সাহেদ পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক। সায়েদ আলী নির্বাচন করছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে।
এছাড়া আব্দুল কুদ্দুসের প্রতীক হাত পাখা, মো. আব্দুল মালিকের প্রতীক লাঙ্গল, সাদিয়া নোশিন তাসনিমের প্রতীক কাঁচি এবং এম জিমিউর রহমান চৌধুরী নির্বাচন করছেন ঘোড়া প্রতীক নিয়ে।
স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রার্থীরাও নিজ নিজ এলাকায় প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। ভোটারদের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

!doctype>
কাপ-পিরিচি ☕