বরমচালে পুনরায় চালু হচ্ছে ‘মাই গ্রাম’ ডেলিভারি সেবা

বরমচাল জুড়ে পুনরায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে অনলাইনভিত্তিক ডেলিভারি সেবা ‘মাই গ্রাম’। সাময়িক বিরতির পর আগামী ১০ ডিসেম্বর থেকে আবারও সেবা দিতে প্রস্তুত প্রতিষ্ঠানটি। দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ডেলিভারি সুবিধা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের দৈনন্দিন চাহিদা পূরণে তারা মাত্র ২০ থেকে ৩০ মিনিটে নিত্যপ্রয়োজনীয় পণ্য দরজায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছে। বিভিন্ন ক্যাটাগরির পণ্যের মধ্যে রয়েছে জরুরি ওষুধ, গ্রোসারি, ইলেকট্রনিক পণ্য, ব্যক্তিগত পরিচর্যা সামগ্রী এবং স্ন্যাকস ও পানীয়। সেবাটির বিশেষ সুবিধার মধ্যে রয়েছে মানসম্মত ও সতেজ পণ্য সরবরাহ, সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দ্রুত ডেলিভারি, অনলাইন ও অফলাইন, দুই ধরনের নিরাপদ পেমেন্ট ব্যবস্থা এবং রিয়েল-টাইম অর্ডার ট্র্যাকিং সুবিধা। গ্রাহকেরা ওয়েবসাইটে ভিজিট করে বা ফোনে যোগাযোগ করে যেকোনো পণ্য অর্ডার করতে পারবেন। অর্ডার ও তথ্যের জন্য যোগাযোগ নম্বর: +880 1858-063338।
পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli