বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজে ১৫ ডিসেম্বর বরমচাল ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজে ১৫ ডিসেম্বর বরমচাল ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
মুন্সিবাজার সাব-স্টেশনে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ ও হিসাব সংরক্ষণের কার্যক্রম গ্রহণ করায় এই সময় বরমচাল লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে,সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বরমচাল ইউনিয়নের বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক ভোগান্তি হতে পারে বলে জানানো হয়েছে। এ জন্য গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
রক্ষণাবেক্ষণ ও হিসাব সংরক্ষণ কার্যক্রম শেষ হলে যথাসময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

!doctype>
দুই দিন পরে পরে এমড়ার কাম করইন। 🙄