প্রবাসে পাড়ি জমালেন বরমচাল টুডের প্রতিনিধি আব্দুর রফিক সাঈদ
বরমচাল টুডের নিজস্ব প্রতিনিধি ও মডারেটর আব্দুর রফিক সাঈদ প্রবাসে পাড়ি জমিয়েছেন। স্থানীয় সংবাদ ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রাখার পর তিনি সম্প্রতি দেশত্যাগ করেন।
বরমচাল টুডে যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন পর্যায়ে সংবাদ সংগ্রহ, অনলাইন কার্যক্রমে সাঈদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক বিষয় তুলে ধরতে তিনি সক্রিয় ছিলেন।
সামাজিক মানুষ হিসেবে এলাকায় পরিচিত সাঈদ বরমচালের বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রবাসে যাওয়ার আগে বিদায় উপলক্ষে বরমচাল টুডের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ব্যক্তিরা তার ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করেন এবং প্রবাস জীবনেও তিনি দেশ ও সমাজের সঙ্গে সম্পৃক্ত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

!doctype>