মৌলভীবাজার-২ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন এম এ মালিক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এম এ মালিক।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি জাতীয় পার্টির পক্ষ থেকে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে এম এ মালিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রমে অংশ নিচ্ছেন। সংশ্লিষ্ট দলগুলো পর্যায়ক্রমে তাদের প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে।

!doctype>