বরমচালে ট্রান্সফরমার চুরির তদন্তে নতুন মোড়, কুলাউড়ায় ১০ লক্ষ টাকার সরকারি ট্রান্সফরমারসহ পিকআপ জব্দ

 

ছবি- গ্রেফতার হওয়া আসামী ও পুলিশ 

বরমচাল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির অভিযোগের তদন্ত চলাকালে পুলিশ প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের দুটি সরকারি ট্রান্সফরমারসহ একটি পিকআপ জব্দ করেছে। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, এগুলো বরমচালের চুরির সঙ্গে যুক্ত কিনা তা যাচাই করা হচ্ছে।

গত ১৮ ডিসেম্বর বরমচাল ইউনিয়ন চেয়ারম্যানের অনুমতি ও থানার সুপারিশে মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান র‍্যাব-৯ শ্রীমঙ্গলে অভিযোগ দায়ের করেন। এর আগে স্থানীয় তথ্যের ভিত্তিতে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

একই দিন রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়নের লৌহানী চা-বাগান গেট এলাকায় অভিযানে ঢাকা মেট্রো-ন ১৫-৫৮১৫ নম্বর পিকআপ থেকে দুটি ট্রান্সফরমার উদ্ধার হয়। চালক মোঃ সজিব (২৫), শরীয়তপুরের গোসাইরহাটের রানিসার গ্রামের বাসিন্দা, আটক হয়েছেন।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ি ও ট্রান্সফরমার জব্দ করা হয়েছে এবং মামলা রুজু হয়েছে। তদন্ত চলমান। 

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli