বরমচালে নির্মাণাধীন "সুপার গেমিং ফুটবল ইনডোর", থাকছে রেস্টুরেন্ট ও সুইমিংপুলের পরিকল্পনা


কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে আধুনিক ক্রীড়া ও বিনোদন সুবিধা গড়ে তোলার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে "সুপার গেমিং ফুটবল ইনডোর"। আজ ইউনিয়নের দক্ষিণ রাউৎগাঁও এলাকায় ভূকশিমইল নবাবগঞ্জ বাজার রোডে বরমচালের পূর্ব প্রান্তে এ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে প্রকল্প এলাকায় ফুটবল টার্ফ নির্মাণ ও রেস্টুরেন্টের অবকাঠামোগত কাজ চলমান রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এখানে একটি সুইমিংপুল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। সব মিলিয়ে ক্রীড়া ও বিনোদন সুবিধার সমন্বয়ে একটি আধুনিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের আশা, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রকল্পটির কার্যক্রম সম্পন্ন হবে ফুটবল টার্ফ চালু হবে, এটি শুরু হলে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীরা ইনডোর পরিবেশে ফুটবল খেলার সুযোগ পাবেন। অন্যদিকে, রেস্টুরেন্ট চালু হলে বর্ষা মৌসুম সহ অন্যান্য সময়ে হাওরে আসা দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের জন্য খাবার ও আড্ডার সুযোগ তৈরি হবে। পরবর্তী সময়ে সুইমিংপুল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে বিনোদনের পরিসর আরও বিস্তৃত হবে।

স্থানীয় পর্যায়ে আধুনিক ক্রীড়া অবকাঠামোর অভাব পূরণে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নিয়মিত শরীরচর্চার সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ উন্নয়নে প্রকল্পটি ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, "সুপার গেমিং ফুটবল ইনডোর"-এর নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রকল্পটির অগ্রগতি দৃশ্যমান হওয়ার বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ।

আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli