জ্বরে আক্রান্ত হয়ে বরমচালের ১৭ বছরের কিশোরের মৃত্যু

 

ছবি:- মৃত মো: অনিক মিয়া 

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ এলাকার বাসিন্দা মোঃ স্বপন মিয়ার বড় ছেলে মোহাম্মদ অনিক মিয়া (১৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা যায়, গত পরশুদিন অনিক মিয়া জ্বরে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত প্রায় ৩টার দিকে তিনি মারা যান।

আজ বিকাল ৫টা ২০ মিনিটে ইসলামাবাদ জামে মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli