মুক্ত কুড়িঁ ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে বরমচাল ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে মুক্ত কুড়িঁ ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে মহলাল লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার শিক্ষার্থী ও কুরআনের হাফেজদের অংশগ্রহণে ইফতার পরিবেশ আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে এতিম শিশু ও হাফেজদের সম্মান জানিয়ে তাদের সঙ্গে একত্রে ইফতার করার আয়োজন করা হয়। এতে স্থানীয় মুসল্লি ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।
মুক্ত কুড়িঁ ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রম পরিচালনা করা তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের সদস্য, উপদেষ্টা, সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

!doctype>