কোয়াব কাপ টি-টোয়েন্টিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো অল বয়েজ ক্লাব বরমচাল

 

কুলাউড়ায় অনুষ্ঠিত কোয়াব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বরমচাল ইউনিয়নের একমাত্র অংশগ্রহণকারী দল অল বয়েজ ক্লাব বরমচাল।

প্রথম রাউন্ডের গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অল বয়েজ ক্লাব বরমচাল। নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি ১২৪ রান সংগ্রহ করে। জবাবে শান্তিদূত যুব সংঘ ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান তুলতে সক্ষম হয়।

ফলে ১৪ রানের জয় নিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে অল বয়েজ ক্লাব বরমচাল। ম্যাচ সেরা নির্বাচিত হন অল বয়েজ ক্লাবের খেলোয়াড় হাসান।

উল্লেখ্য, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১০ জানুয়ারি অল বয়েজ ক্লাব বরমচালের মুখোমুখি হবে কর্মধা ইউনিয়ন একাদশ।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli