বরমচালে বিজয় দিবস উপলক্ষে মিনি ম্যারাথন ১৬ ডিসেম্বর।

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে বিজয় দিবসকে সামনে রেখে আয়োজন করা হয়েছে “প্রিয় বরমচাল মিনি ম্যারাথন ২০২৫” প্রতিযোগিতা। আগামী অনুষ্ঠিতব্য এই দৌড় প্রতিযোগিতায় ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে অংশগ্রহণকারীদের।

আয়োজক কমিটি জানায়, খেলাধুলার প্রসার, তরুণদের উৎসাহ ও জাতীয় দিবসকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় পাঁচজন বিজয়ীকে মোট ২৫ হাজার টাকার পুরস্কার প্রদান করা হবে। প্রথম স্থান অধিকারী পাবেন ৭,০০০ টাকা, দ্বিতীয় ৬,০০০ টাকা, তৃতীয় ৫,০০০ টাকা, চতুর্থ ৪,০০০ টাকা এবং পঞ্চম স্থান অর্জনকারীকে প্রদান করা হবে ৩,০০০ টাকা।

এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল দৌড়বিদকে প্রদান করা হবে আকর্ষণীয় মেডেল।

অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি রাখা হয়েছে ১৫০ টাকা। নিবন্ধনের জন্য যোগাযোগ করা যাবে 01859830392 (WhatsApp) এবং 01317-391558 (WhatsApp) নম্বরে। আয়োজকরা জানান, সীমিত আসনে নিবন্ধন প্রক্রিয়া চলছে।

স্থানীয় ক্রীড়াবিদ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছে আয়োজক কমিটি।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli