বরমচাল ইউনিয়নে গর্ভবতী ভাতা আবেদনের আহ্বান

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে গর্ভবতী ভাতা প্রাপ্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। প্রতি মাসে প্রতিটি ইউনিয়নের জন্য ১৫টি আবেদন করার সুযোগ থাকে। তবে বরমচাল ইউনিয়নে নিয়মিতভাবে এই বরাদ্দ পূরণ না হওয়ায় কয়েকটি সুযোগ অপূরণ থেকে যাচ্ছে। বরমচাল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের কর্মকর্তা জসিম খান জানান, “প্রতি মাসে আমাদের ইউনিয়ন থেকে গড়ে ৩ থেকে ৪টি আবেদন অপূরণ থেকে যায়। ফলে ওই বরাদ্দগুলো পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে স্থানান্তরিত হয়।”
তিনি আরও জানান, “যেসব গর্ভবতী নারী এখনো ভাতার জন্য আবেদন করেননি, তারা দ্রুত আবেদন করতে পারেন। আবেদন করতে হলে নিজ নিজ ওয়ার্ডের ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি বরমচাল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে এসে আবেদন জমা দেওয়া যাবে।” উল্লেখ্য, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এই গর্ভবতী ভাতা কর্মসূচি পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য হচ্ছে মা ও নবজাতকের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli