কুলাউড়ায় তরুণ শক্তি সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন

 


কুলাউড়ায় সামাজিক সংগঠন ‘তরুণ শক্তি সামাজিক সংগঠন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

২০২৫ সালের ৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্লাড গ্রুপ ক্যাম্পেইন, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং রক্তদাতা সংগ্রহ। সংগঠনটির উদ্যোগে এ পর্যন্ত শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ করে দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাত আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমদ। সহ-সভাপতি হয়েছেন সৈয়দ জেবুল আলী ও আরাফাত আহমদ। সাধারণ সম্পাদক সৈয়দ তুহিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সানজিদুর রহমান সিজান, মাহি তালুকদার ও আরাফাত নাবিল, অর্থ সম্পাদক রাহিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস আহমেদ, ব্লাড ডোনেশন সম্পাদক হাবিবুর রহমান রাব্বি, ধর্ম বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান রাহি এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেফুল আহমেদ।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন রেদোয়ান আমিন সামি, আতাউর রহমান ইমন, নিশাত আহমেদ, রাজু খান ও মিশাল আহমেদ।

নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনটির চলমান সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli