উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন বরমচালের শাহিন তালুকদার

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন তালুকদার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

তিনি কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা, বিদ্যালয়ের ফলাফল উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উদ্বুদ্ধকরণ এবং শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

তার এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli