আগামীকাল ২ ডিসেম্বর মঙ্গলবার সারা দিনব্যাপী বরমচালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) বরমচাল এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জানা যায়, সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ ৩৩ কেভি সুইচিং স্টেশনে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এ কারণে উক্ত এলাকাসহ সংশ্লিষ্ট লাইনের আওতাধীন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। রক্ষণাবেক্ষণের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা ও সেবার মান বজায় রাখাই তাদের লক্ষ্য। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত সময় শেষে সরবরাহ স্বাভাবিক করা হবে।
রক্ষণাবেক্ষণ কাজে নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় লাগলে তা পরে জানানো হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

!doctype>